September 16, 2026, 4:21 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ করলো যুক্তরাষ্ট্র মক্কায় ড্রোন হামলার চেষ্টা কালো অধ্যায় হয়ে থাকবে: সৌদি আরব প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সা’দপন্থীদের বিশ্ব ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক মাওলানা মোহাম্মদ সা’দ কান্ধলভি অনুসারীদের আয়োজনে গাজীপুরের টঙ্গীর ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। ইজতেমার ময়দানে আরও দুই মুসল্লি মারা গেছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ তথ্য জানিয়েছেন বিশ্ব ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- বগুড়ার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের মৃত মজিবর পণ্ডিতের ছেলে নাজমুল হোসেন (৭৫) ও শরিয়তপুরের নড়িয়া থানার মৃত মোহাম্মদ এলেম শেখের ছেলে মোহাম্মদ আব্দুল আজিজ শেখ (৬০)।

দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, শুক্রবার রাতে ইজতেমা ময়দানের ৭২ নম্বর খিত্তায় শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থতাবোধ করেন নাজমুল হোসেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে, রাত সাড়ে ১০টার দিকে বিশ্ব ইজতেমা ময়দানে মোহাম্মদ আব্দুল আজিজ শেখ অসুস্থতাবোধ করলে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ নিয়ে এবারের ইজতেমায় তিনজন মুসল্লি ইন্তেকাল করেছেন বলে তিনি জানান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page