October 16, 2026, 10:23 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

সাভারে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৪ হাজার টাকা করার দাবিতে সমাবেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাভারে মে দিবসে বিভিন্ন শ্রমিক সংগঠন সভা-সমাবেশসহ নানা কর্মসূচির আয়োজন করেছে। এ সময় পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি ২৪ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে।

সোমবার (১ মে) সকাল ১১টার দিকে সাভারের রানা প্লাজার সামনে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন এবং প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন যৌথভাবে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করে। সংগঠন দুটি বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পোশাকশ্রমিকদের নানা কষ্টের কথা তুলে ধরে অবিলম্বে ন্যূনতম ২৪ হাজার টাকা মজুরি ঘোষণার দাবি জানায়।

শ্রমিক নেতারা পোশাকশ্রমিকদের বাৎসরিক ইনক্রিমেন্ট ১০% নির্ধারণ, নারী ও শিশুদের নিরাপত্তা, শিক্ষা, ডে-কেয়ার সেন্টার ব্যবস্থা, আবাসন নির্মাণ, নারী শ্রমিকদের মাতৃত্ব কল্যাণ ছুটি ছয় মাস করার আইন পাস, ইপিজেডকে শ্রম আইনের অন্তর্ভুক্ত এবং অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার শ্রম আইন নিশ্চিত, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, শ্রম আদালতে দায়ের করা মামলা ১৫০ দিনের মধ্যে নিষ্পত্তি, কর্মস্থলে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা, তাজরিন ও রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন প্রদান ও রানা প্লাজার ধসের তারিখ ২৪ এপ্রিলকে জাতীয় শোক দিবস ঘোষণা করার দাবি জানান।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে শ্রমিকরা যে মজুরি পায়, তাতে দিনে দুইবেলা খেয়ে-পরে বেঁচে থাকাই কঠিন। দীর্ঘদিন যাবৎ আমরা পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়ে আসছি। আজ আবারও এই মহান মে দিবসে আমরা সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৪ হাজার টাকা নির্ধারণ করা হোক।’

এর আগে আশুলিয়ার জামগড়া এলাকায় র‌্যালি ও সমাবেশ করে স্থানীয় বিভিন্ন সংগঠন।

এ ছাড়াও আশুলিয়ার বাইপাইল, বগাবাড়ী,  জামগড়া ও সাভারের উলাইল এলাকায় বিকালে কর্মসূচি পালন করবে বিভিন্ন সংগঠন।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page