October 9, 2026, 12:46 pm
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় : স্থানীয় সরকারমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়, তাই মাদকবিরোধী অভিযানকে আমরা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই- এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী জনসচেতনা মূলক সভার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

এ সময় মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁয়ে যে সকল পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, তার ইতিবাচক ফল আমরা অবশ্যই ভোগ করব। মাদক যে খারাপ জিনিস তাই মূল কাজেই হচ্ছে এর ভয়াবহতা প্রচার করা। এ সময় সাংবাদিকদের মাদকের ভয়াবহতা তুলে ধরার আহ্বান জানান তিনি।

 

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মোহাম্মদ বেলাল হোসেন, জেলা বিএনপি’র সভাপতি মির্জা ফায়সাল আমিন ও সামাজিক সংগঠন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page