March 25, 2026, 11:34 pm
শিরোনামঃ
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব তারা আমাদের আবাও উপনিবেশ বানাতে চায় : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

সারাদেশের সাংবাদিকদের নিয়ে মহাসম্মেলন করবে  নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রতিবাদে এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আগামী জানুয়ারি মাসে সারাদেশে সাংবাদিকদের নিয়ে মহাসমাবেশের ডাক দিয়েছে নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘মব ভায়োলেন্সের কবলে বাংলাদেশ’ শীর্ষক সভায় সংগঠনটির সভাপতি এ কে আজাদ এ ঘোষণা দেন। আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি এই মহাসম্মেলন হবে জানান তিনি।

সভার আয়োজন করে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ ও নোয়াব।

অনুষ্ঠানে দেওয়া ভাষণে এ কে আজাদ বলেন, ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ে হামলায় জড়িতদের বিচার ও সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

তিনি বলেন, এই অনুষ্ঠানে যারাই কথা বলেছেন সবার কথায় একটি বিষয়ই উঠে এসেছে, আমাদের এই অপশক্তিকে সম্মিলিতভাবে রুখে দিতে হবে।

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-আগুন দেওয়ার প্রসঙ্গ টেনে এ কে আজাদ জানান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম হয়তো আশঙ্কা করেছিলেন প্রথম আলোতে হামলার পর ডেইলি স্টারেও হামলা হতে পারে। তাই সে সময় তিনি সরকারের বিভিন্ন সংস্থা ও বিভিন্ন ব্যক্তিকে ডেইলি স্টারের সামনে সুরক্ষা দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু তিনি কোনো সাহায্য পাননি। যখন সাহায্য এসেছিল, ততোক্ষণে সব শেষ হয়ে গেছে। সেখানে সব বাহিনী উপস্থিত ছিল, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেনি।

প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নুরুল কবীর, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জামায়াতে ইসলামীর সহ-সম্পাদক জুবায়ের।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণমাধ্যমের ওপর এ ধরনের মব ভায়োলেন্স বন্ধে দ্রুতকর কার্যপদক্ষেপ নিতে হবে এবং দোষীদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় দেশের গণতন্ত্র ও মৌলিক অধিকার চরম ঝুঁকির মুখে পড়বে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page