March 10, 2026, 4:31 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

দেশের আরও ১০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন হবে : পলক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, প্রযুক্তিজ্ঞান সমৃদ্ধ জনসম্পদ গড়ে তোলার লক্ষ্যে সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। আগামীতে আরও ১০ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্মার্ট চিলড্রেন কার্নিভাল ২০২৩- উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধু বলতেন— সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। দেশপ্রেমে উদ্বুদ্ধ, প্রগতিশীল, সৃজনশীল, অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত একেক জনকে সোনার মানুষে পরিণত করাই হচ্ছে স্মার্ট চিলড্রেন কার্নিভালের মূল উদ্দেশ্য।

পলক বলেন, আজকের শিশু-কিশোরদের যেভাবে গড়ে তুলবো আগামীর স্মার্ট বাংলাদেশ সেভাবেই গড়ে উঠবে। বর্তমান প্রজন্মের শিশু কিশোরদের নৈতিকতা শিক্ষা, মূল্যবোধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তাদেরকে পরিবেশবান্ধব চিন্তা, সমস্যা সমাধানকারী, উদ্ভাবনী নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। বঙ্গবন্ধুর সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে।

আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী স্মার্ট চিলড্রেন কার্নিভাল ২০২৩। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে কার্নিভালের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সামসুল আরেফিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, সামদানী ফাউন্ডেশনের কো-ফাউন্ডার অ্যান্ড ট্রাস্টি রাজীব সামদানী প্রমুখ।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page