October 10, 2026, 1:47 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

সারা বিশ্বের বাংলাদেশের ওপর আস্থা রয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী নির্বাচিত হওয়া দেশের মানুষের জন্য গর্বের বিষয় এবং বাংলাদেশের গণতন্ত্রের বিজয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বুধবার (৩ জুন) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শুধু জাতিসংঘ নয়, সারা বিশ্বের বাংলাদেশের ওপর আস্থা রয়েছে। এই নির্বাচন সেই আস্থারই প্রমাণ।

তিনি দাবি করেন, এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার সফলতার প্রতিফলন।

হাদি হত্যাকাণ্ডের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে পরাজিত প্রার্থী হাদি হত্যা নিয়ে কী মন্তব্য করেছেন, তা বাংলাদেশের আমলে নেওয়ার মতো বিষয় নয়। তবে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ এসেছে। তবে তিনি কোন দেশ সফর করবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নিজেই।

এ সময় তিনি আরও জানান, মিয়ানমার সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কঠোর অবস্থানে থাকতে বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page