March 10, 2026, 8:43 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

সিত্রাংয়ের তাণ্ডবে ভেসে যাওয়া ২৩ জেলেকে ফেরত দিয়েছে ভারতীয় কোস্টগার্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিত্রাংয়ের তাণ্ডবে ভেসে ভারতের জলসীমায় চলে যাওয়া ২৩ জেলেকে উদ্ধারের পর ফেরত দিয়েছে সে দেশের কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সমুদ্রসীমার শূন্য রেখায় বাংলাদেশ কোস্টগার্ডের কাছে এসব জেলেদের হস্তান্তর করা হয়।

কোস্টগার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে গত সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে ভেসে ভারতের জলসীমায় চলে যায় ভোলার ফিশিং ট্রলার এফবি জেসমিন। ভারতীয় জলসীমায় ওই ট্রলারটি ডুবে যাওয়ার পর জেলেরা ড্রাম ও ভাসমান বস্তু ধরে সমুদ্রে ভাসতে থাকেন।

সমুদ্রে ভাসতে থাকার ২৪ ঘণ্টার মাথায় ভারতীয় কোস্টগার্ডের একটি টহল বিমান ওই জেলেদেরকে দেখতে পায়। এরপর বিমান থেকে সমুদ্রে ভাসমান জেলেদের জন্য লাইফ জ্যাকেট দেয়া হয়। লাইফ র‍্যাফটের সাহায্যে ভাসতে থাকার পর ভারতীয় কোস্টগার্ডের জাহাজ বিজয়া মঙ্গলবার রাতে জেলেদের উদ্ধার করে। উদ্ধারের পর বৃহস্পতিবার সকাল ১০টায় তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর করে তারা।

এরপর বৃহস্পতিবার রাতে মোংলা কোস্টগার্ডের (পশ্চিম জোন) একটি হাই স্পিডবোটে উদ্ধারকৃতদের মোংলায় নেয়া হয়। সেখান থেকে রাতেই তাদের পরিবার ও মহাজনের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. কমান্ডার এম মহিউদ্দিন, চিফ স্টাফ অফিসার লে. কমান্ডার আশিক আহমেদ সিদ্দিক ও মোংলা উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার উপস্থিত ছিলেন।

কোস্টগার্ড কর্মকর্তা মহিউদ্দিন বলেন, এসব জেলেদের বাড়ি ভোলার চরফ্যাশনের বিভিন্ন এলাকায়। তাদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও পোশাকাদি দিয়ে স্বজন ও মহাজনের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা সবাই ভালো ও সুস্থ আছেন।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page