November 26, 2026, 8:36 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সিন্ধুতে হয় পানি বইবে না হয় ভারতীয়দের রক্ত : বিলাওয়াল ভুট্টো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে পর্যটক নিহতের ঘটনার প্রেক্ষাপটে ভারত-পাকিস্তান সম্পর্ক যখন নতুন উত্তেজনায় পৌঁছেছে। তারই জের ধরে সিন্ধু নদের পানি বন্ধের হুমকি দিয়েছে দিল্লি। এ প্রেক্ষাপটে পাল্টা কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেন, ‘সিন্ধু নদে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত।’

শুক্রবার (২৫ এপ্রিল) সিন্ধু প্রদেশের সুক্কুর জেলায় পিপিপির এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। পাকিস্তানের শীর্ষ দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে।

বক্তব্যে বিলাওয়াল ভুট্টো বলেন, ‘ভারত সিন্ধু নদ ডাকাতি করার চেষ্টা করছে। তারা যেন ভুলে না যায়—সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরসূরিরা পাকিস্তানে বসবাস করে। আমরা কখনোই এই নদের ওপর আমাদের দাবি ছেড়ে দেব না।’

তিনি আরও বলেন, ‘পেহেলগাম হামলার পর ভারত এক তরফাভাবে সিন্ধু পানি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। নরেন্দ্র মোদি সিন্ধুর উত্তরাধিকারের জন্য যতই চিৎকার করুন না কেন, প্রকৃত উত্তরসূরিরা এখনও পাকিস্তানের মাটিতে আছে।’

বিলাওয়াল আরও দাবি করেন, পাকিস্তান কিংবা আন্তর্জাতিক মহল কেউই মোদির যুদ্ধমুখী মনোভাব বা সিন্ধু নদ থেকে পানি সরিয়ে নেওয়ার হুমকি সমর্থন করবে না। তার ভাষায়, ‘কোনো ধরনের প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগ তুলে ভারত নিজেদের ব্যর্থতা ঢাকতে পাকিস্তানের ওপর দোষ চাপাচ্ছে এবং অবৈধভাবে সেই ঐতিহাসিক চুক্তি বাতিলের পথে হাঁটছে।’

উল্লেখ্য, এর আগে ভারতের জলশক্তি মন্ত্রী সিআর পাতিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানান, পাকিস্তানে ‘এক ফোঁটাও পানি’ প্রবাহিত হতে দেওয়া হবে না।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page