October 11, 2026, 8:56 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে বজ্রপাত রোধে ৮ হাজার তালের চারা রোপণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বজ্রপাত রোধে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সিরাজগঞ্জের ৯টি উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কে ৮ হাজার ৭১৫টি তালগাছের চারা রোপণ করা হয়েছে।

আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বজ্রপাত প্রতিরোধে এসব তালগাছের চারা রোপণ করা হয়েছে। এতে একদিকে যেমন সড়কগুলো দৃষ্টিনন্দন হবে অন্যদিকে স্থানীয়রা এ থেকে নানা সুবিধা ভোগ করতে পারবে।

জানা যায়, জেলার বিভিন্ন উপজেলায় বজ্রপাতে শতাধিক কৃষকসহ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। প্রতিনিয়ত ঝড়বৃষ্টিতে ব্যাপক বজ্রপাত হচ্ছে। পাশাপাশি গাছপালা কমে যাওয়ায় বেড়েছে দাবদাহসহ বৈরী আবহাওয়া। ফলে এই জেলাকে বজ্রপাতের হটস্পট ঘোষণা করা হয়েছে। এ থেকে জেলার মানুষকে রক্ষায় কৃষি বিভাগ থেকে জেলার ৯টি উপজেলার ১ কিলোমিটার করে গ্রামীণ সড়কে তালগাছের চারা রোপণ করা হয়েছে।

জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বজ্রপাতের হটস্পট এলাকা তাড়াশ উপজেলায় ৪ হাজার, উল্লাপাড়ায় ২ হাজার, রায়গঞ্জে ১ হাজার ২০০টিসহ জেলায় মোট ৮ হাজার ৭১৫টি তালগাছের চারা রোপণ করা হয়েছে। এই চারাগুলো জেলার বিভিন্ন উপজেলার গ্রামীণ সড়কের ধার দিয়ে রোপণ করা হচ্ছে।

সর্বশেষ গতকাল মঙ্গলবার (১৩ জুন) দুপুরে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের চকচৌবিলা গ্রামের ১ কিলোমিটার গ্রামীণ পাকা সড়কের দুই পাশে সারি সারি তালগাছের চারা রোপণ করা হয়। এই চারাগুলো গরু-ছাগলের হাত থেকে রক্ষায় চারদিকে বাঁশের খুঁটি ও জাল দিয়ে বেড়া দেওয়া হয়েছে।

এ সময় উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা সুর্বনা ইয়াসমিন সুমিসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

উপজেলার চক-চৌবিলা গ্রামের জাহাঙ্গীর আলম ও মোতালেব বলেন, আমাদের গ্রামের সড়কে কৃষি অফিস থেকে তালগাছের চারা রোপণ করায় আমরা খুশি। এই গাছগুলো বড় হলে আমরা বজ্রপাত থেকে রক্ষা পাব। সেই সঙ্গে তালগাছ থেকে তাল ও রস পাব। এর ছায়ায় আমরা বিশ্রাম নিতে পারব। পাখিরা নিরাপদ আশ্রয় পাবে। এলাকায় সুন্দর পরিবেশ তৈরি হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাবলু কুমার সূত্রধর জানান, জেলার বিভিন্ন উপজেলায় বিগত দিনে বজ্রপাতে অনেক কৃষকসহ সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে। এর মধ্যে উল্লাপাড়া, তাড়াশ ও রায়গঞ্জ উপজেলা বজ্রপাতের হটস্পট। তাই এ থেকে রক্ষায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের অধীনে উপজেলার গ্রামীণ সড়কগুলোতে তালগাছ রোপণ করা হয়েছে।

তিনি আরও জানান, এই গাছগুলো উপজেলা কৃষি সম্প্রসারণ থেকে রক্ষাণাবেক্ষণ করা হবে। তালগাছ বড় হলে একদিকে এলাকার বজ্রপাত রোধে ভূমিকা রাখবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। একইসঙ্গে সড়কের মাটি ক্ষয়, ঝড়-ঝাপ্টাসহ প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করবে। এছাড়া স্থানীয় মানুষ এই গাছ থেকে অনেক সুবিধা পাবে। এই প্রকল্পের অধীনে পর্যায়ক্রমে আরও তালগাছের চারা রোপণ করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page