September 23, 2026, 5:58 pm
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে ৬৮ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মহিলা মেম্বার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশে ৬৮ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসলেন নারী ইউপি সদস্য। উপজেলার জাফর ইকবাল টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে এ বছর পরীক্ষা দিচ্ছেন তিনি।
পরীক্ষার্থী মহিলা মেম্বারের নাম খোদেজা খাতুন। তিনি বারুহাস ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য।

জানা যায়, শিশুকাল থেকেই পড়ালেখার প্রতি আগ্রহ ছিল তার। কিন্তু অভাবের কারণে অন্যের বাড়িতে কাজ করে বড় হয়েছেন। সততার কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের সংরক্ষিত নারী আসনে ইউপি সদস্য (মহিলা মেম্বার) নির্বাচিত হন খোদেজা খাতুন। দুইবারের নির্বাচিত ইউপি সদস্য হয়েও হোটেলে থালা-বাসন মেজে জীবিকা নির্বাহ করতেন তিনি।

খোদেজা খাতুন বলেন, আমার বাবা ভিক্ষা করত। অভাবের কারণে আমাকে অন্যের বাড়িতে কাজ করতে হয়। যেখানে কাজ করেছি সেই বাড়িতেই বড় হয়েছি। তারাই আমাকে বিয়ে দিয়েছেন। পড়ালেখার শখ থাকলেও তা সম্ভব হয়নি। এখন সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। এসএসসি পরীক্ষা ভালো হচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page