October 17, 2026, 6:27 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ায় ইসরাইলি হামলায় আইআরজিসির আরো এক কর্মকর্তা শহীদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হওয়া ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির আরো এক কর্মকর্তা শহীদ হয়েছেন। শুক্রবারের হামলায় তিনি মারাত্মকভাবে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত মারা গেলেন। এ নিয়ে শুক্রবারের হামলায় আইআরজিসি’র মোট দুই কর্মকর্তা শহীদ হলেন।

সর্বশেষ শহীদ হওয়া ইরানি কর্মকর্তার নাম মেকদাদ মেহকনি। এর আগে শুক্রবারের হামলায় শহীদ হয়েছিলেন আইআরজিসির কর্মকর্তা মিলাদ হায়দারি।

মার্চ মাসের শুরু থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইল মোট ৬ বার সিরিয়ায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরাইলের এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সময়মতো নিশ্চিতভাবে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে আইআরজিসি।

ইহুদিবাদী ইসরাইলের এ সমস্ত আগ্রাসনের বিরুদ্ধে দফায় দফায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সিরিয়া। বহুবার এর প্রতিকার চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে চিঠি দিয়েছে দামেস্ক কিন্তু আজ পর্যন্ত ইসরাইলের হামলার বিরুদ্ধে টু শব্দ করেনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page