November 4, 2026, 2:37 am
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলা ; আকাশেই ধ্বংস ক্ষেপণাস্ত্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার হোমসপ্রদেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় নিহত হয়েছে দুইজন। আহত হয়েছেন তিনজন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছেন।

নিউজ এজেন্সি সানার প্রতিবেদনে বলা হয়, হোমসের দক্ষিণাঞ্চলে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। তবে সিরিয়ার আকশপ্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অনেক ক্ষেপণাস্ত্র ধ্বংসা করা হয়েছে।

সামরিক সূত্রের বরাত দিয়ে জানানো হয়, শায়রাত বিমান ঘাঁটিতে যে হামলা চালানো হয় তাতে হতাহতের পাশাপাশি বেশ কিছু স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হচ্ছে।

লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, চারটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হোমসের শায়রাত বিমানঘাঁটিতে আঘাত করলে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। মূলত ইরান সমর্থিত যোদ্ধাদের লক্ষ্য করে এই হামলা চালায় ইসরায়েল।

প্রতিবেশী দেশ লেবাননের আকাশে দেখার পরই এই হামলার ঘটনা ঘটে। প্রায়ই লেবাননের আকাশ ব্যবহার করে সিরিয়ায় হামলা চালায় ইসরালে।

সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত স্থাপনা লক্ষ্য করে শত শত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। যদিও এইসব হামলার দায় স্বীকার করে না দেশটি।

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ২০শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page