March 5, 2026, 7:31 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য মানবিক ত্রাণ পাঠাল ইরান ;  ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার অঙ্গীকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার রাজধানীর দামেস্কের আল-ইয়ারমুখ শরণার্থী শিবিরে বসবাসরত ফিলিস্তিনিদের জন্য কয়েক টন মানবিক ত্রাণসামগ্রী পাঠিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

এরই মধ্যে এসব ত্রাণসামগ্রী সিরিয়ায় পৌঁছেছে। সিরিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের উপস্থিতিতে এসব ত্রাণ সামগ্রী সিরিয়াভিত্তিক একটি ফিলিস্তিনি সংগঠনের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় রাষ্ট্রদূত বলেন, ফিলিস্তিনিদের জন্য ইরানের সমর্থন অব্যাহত থাকবে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চার হাজার খাবার প্যাকেট যা সিরিয়ার বিভিন্ন শরণার্থী শিবিরের ফিলিস্তিনের মধ্যে বিতরণ করা হবে। এ সময় ফিলিস্তিনি কয়েকটি সংগঠনের প্রধানরা ইরানের সমর্থনের প্রশংসা করে বলেন, দখলদার ইহুদিবাদী ইসরাইলের কবল থেকে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত না হওয়া পর্যন্ত তাদের লড়াই অব্যাহত থাকবে।

২০১১ সালে সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের তাণ্ডব শুরুর আগ পর্যন্ত শরণার্থী শিবিরে বহুসংখ্যক ফিলিস্তিনি বসবাস করতেন। কিন্তু সন্ত্রাসীদের অন্যতম লক্ষ্য বস্তুতে পরিণত হয় ফিলিস্তিনি শরণার্থীরা। ফলে তারা সিরিয়ার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং এখন তারা মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। তাদেরকে সহযোগিতার জন্য ইরান এই ত্রাণ সামগ্রী পাঠালো।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page