October 18, 2026, 5:43 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ায় মার্কিন সেনাদের ঘাঁটিগুলো সন্ত্রাসীদের অভরাণ্যে পরিণত হয়েছে : বাশার আল আসাদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশে অবস্থানরত অবৈধ দখলদার মার্কিন সেনারা তাদের একটি ঘাঁটিকে উগ্র সন্ত্রাসীদের আস্তানায় পরিণত করেছে। ইরাক ও জর্দানের সীমান্তবর্তী কৌশলগত আল-তানাফ এলাকায় ওই ঘাঁটিটি অবস্থিত বলে জানিয়েছেন তিনি।

একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে রাশিয়া সফরকারী প্রেসিডেন্ট আসাদ রুশ বার্তা সংস্থা স্পুৎনিককে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, আল-তানাফ অঞ্চলে আমাদেরকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে সরাসরি সংঘাতে লিপ্ত হতে হচ্ছে। আল-তানাফ অঞ্চলকে পুরোপুরি সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেয়ার কাজে ছেড়ে দেয়া হয়েছে। ওই মরু অঞ্চলে মার্কিন সেনাদেরকে শুধুমাত্র এই একটি কাজেই মোতায়েন রাখা হয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, মার্কিন সেনারা তাদের ব্যারাকগুলোকে যে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। সেখানে হাজার হাজার সন্ত্রাসীকে তাদের পরিবারসহ থাকতে দেয়া হয়েছে। সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর জন্য তাদেরকে সময়মতো বিভিন্ন জায়গায় স্থানান্তর করা হয়।প্রেসিডেন্ট আসাদ বলেন, তার কাছে এ সংক্রান্ত অকাট্য প্রমাণ রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page