October 18, 2026, 4:10 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ার ওপর হামলা ইসরাইলের অসভ্য ও অমানবিক চরিত্র : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, সিরিয়ার ওপর ইহুদিবাদী ইসরাইল যে বর্বর হামলা চালিয়ে যাচ্ছে তার মধ্যদিয়ে এই দখলদার শক্তির অসভ্য এবং অমানবিক চরিত্র ফুটে উঠছে। সম্প্রতি সিরিয়ার আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর ইসরাইল যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেদিকে ইঙ্গিত করে এসব কথা বলেছেন ইরানি মন্ত্রী।

সিরিয়ার ওপর ইহুদিবাদীদের বর্বর হামলার কঠোর নিন্দাও জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি দুই দিনের সফরে সিরিয়া রয়েছেন এবং গতকাল দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করেছেন।

আমির আবদুল্লাহিয়ান বলেন, সিরিয়ার রাজনৈতিক সমীকরণে যে বিরাট পরিবর্তন আসছে তাতে ইসরাইল উদ্বিগ্ন হয়ে পড়েছে- এই হামলার মধ্য দিয়ে তাও পরিষ্কার হয়। সম্প্রতি আরব অঞ্চলের বিভিন্ন দেশের স্পিকার ও কূটনীতিক সিরিয়া সফর করেছেন এবং দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নিয়েছেন। আমির আব্দুল্লাহিয়ান মূলত সেদিকে ইঙ্গিত করেছেন। সিরিয়ার রাজনীতিতে এসব ঘটনাকে ইসলামি ঐক্যের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন তিনি।

ভয়াবহ প্রাণঘাতী ভূমিকম্পে সিরিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশটির জনগণ এবং সরকারের প্রতি সংহতি ও সহমর্মিতা প্রকাশ করা এই সময়ের জরুরি কর্তব্য বলেও মন্তব্য করেন আমির আব্দুল্লাহিয়ান। সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তিনি ইরানের পক্ষ থেকে গভীর সমর্থন ও সমবেদনা জানান।

বৈঠকে প্রেসিডেন্ট বাশার আসাদ তার দেশের প্রতি অব্যাহত সমর্থন দেয়ার জন্য ইরানের সরকার, জনগণ ও নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া, ভয়াবহ ভূমিকম্পের সময় ইরান যে সমর্থন দিয়ে চলেছে তাকেও বাশার আসাদ কৃতজ্ঞতাভরে স্মরণ করেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page