November 10, 2026, 6:56 pm
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সিরিয়া সংঘাতের অবসানে প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সিনিয়র চীনা কূটনীতিকের সাক্ষাৎ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি ঝাই জুন দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সিরিয়ায় দীর্ঘদিন ধরে চলা সংঘাতের রাজনৈতিক সমাধান-সূত্র বের করার লক্ষ্যে চীনের এই শীর্ষস্থীয় কূটনীতিক দামেস্ক সফরে গেছেন।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, ঝাও জুন শনিবার প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাতের আগে পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গে কথা বলেন। তবে এসব সাক্ষাতে কী কথা হয়েছে তা তাৎক্ষণিকভাবে সানা জানায়নি।

দামেস্কের সঙ্গে আঙ্কারার সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে মস্কোয় রাশিয়া, সিরিয়া, তুরস্ক ও ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা প্রধানদের বৈঠক হওয়ার প্রায় এক সপ্তাহ পর চীনা কূটনীতিক সিরিয়া সফরে গেলেন। চতুর্পক্ষীয় ওই বৈঠকে সিরিয়ায় টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা বিশেষ গুরুত্ব পায়।বৈঠকে অংশগ্রহণকারীরা সিরিয়ার  ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং দেশটির শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তনে সহযোগিতা করার ব্যাপারে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৬শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page