March 26, 2026, 6:47 am
শিরোনামঃ
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব তারা আমাদের আবাও উপনিবেশ বানাতে চায় : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

সিরিয়াতে অপহৃত মার্কিন সাংবাদিক অসটিন টাইস বেঁচে আছেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২০১২ সালে সিরিয়াতে অপহৃত আমেরিকান সাংবাদিক অসটিন টাইসের মা সাংবাদিকদের বলেছেন যে তার ছেলে বেঁচে আছে এবং ভাল আছে।

তবে অসটিন টাইসের মা ডেবরা টাইস ওয়াসিংটনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

ফ্রীল্যান্স ফটো সাংবাদিক অসটিন টাইস ২০১২ সালের ১৪ আগস্ট দামেস্কের পার্শ্ববর্তী দেরায়ার একটি চেক পয়েন্ট থেকে অপহৃত হন। অপহরনের পর থেকে অসটিন বিষয়ে তেমন কিছু জানা যায়নি। কেবল সেপ্টম্বর মাসে চোখ-মুখ বাধা অবস্থায় এক ভিডিওতে দেখা যায়। যখন তার বয়স ছিল ৩১।

অবশ্য অপহরনকারীদের সম্পর্কেও তেমন কিছু জানা যায় না। অসটিন টাইস ফরাসি বার্তা সংস্থা এএফপি, ওয়াশিংটন পোস্ট এবং সিবিএস নিউজের পক্ষে সে সময় কাজ করছিলেন।

প্রেসিডেন্ট জো বাইডেন ২০২২ সালে টাইসকে আটকে রাখার জন্য সিরিয়াকে অভিযুক্ত করে এবং দ্রুত তার মুক্তির বিষয়ে দেশটিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। যদিও সিরিয়া তা অস্বীকার করে। ২০২০ সালে ডোনাল্ড ট্রাম্প টাইসের বিষয়ে জানতে প্রেসিডেন্ট বাসার আল আসাদকে এক বার্তা পাঠিয়েছিলেন।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page