October 18, 2026, 8:00 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ায় আসাদপন্থীদের হামলায় ১৪ নিরাপত্তা কর্মকর্তা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পশ্চিম সিরিয়ায় আসাদপন্থী বাহিনীর হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৪ জন নিরাপত্তা কর্মকর্তা নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার ভূমধ্যসাগরীয় শহর তারতৌসের কাছাকাছি হামলার ঘটনা ঘটে। সিরিয়ার নতুন বিদ্রোহী-নেতৃত্বাধীন সরকার এ খবর নিশ্চিত করেছে।

রাজধানী দামেস্কের কাছে কুখ্যাত সেদনায়া কারাগারে বিদ্রোহের সাথে যুক্ত থাকার অভিযোগে সাবেক কর্মকর্তাকে গ্রেফতারের চেষ্টা করার সময় নিরাপত্তা বাহিনীর ওপর অতর্কিত হামলা চালানো হয়।

দুই সপ্তাহ আগে, বিদ্রোহী বাহিনী, যা ইসলামিক গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নেতৃত্বাধীন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসন ক্ষমতার পতন ঘটায়।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সংঘর্ষে তিনজন বিদ্রোহীও নিহত হন। নিরাপত্তা বাহিনী পরে আরও সেনা পাঠায়।

একই দিনে, সিরিয়ার সরকার হোমস শহরে রাত্রীকালীন কারফিউ জারি করেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

সম্প্রতি আলাওয়িত মাজারে হামলার একটি ভিডিও ভাইরালের পরিপ্রেক্ষিতে এ হামলা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে ভিডিওটি বেশ পুরানো।

গত নভেম্বরের শেষে আলেপ্পোর বিদ্রোহী অভিযানের অংশ হিসেবে ওই হামলার ঘটনা ঘটে। এরপর, হোমস শহরে এক বিক্ষোভকারী নিহত এবং পাঁচজন আহত হন।

তারতৌস এবং লাতাকিয়া শহরসহ আসাদের জন্মস্থান কারদাহতেও বিক্ষোভ হচ্ছে।

এদিকে, সিরিয়ায় সংখ্যালঘু আলাওয়িত সম্প্রদায়ই আসাদ পরিবারের রাজনৈতিক ও সামরিক বাহিনীর মূল ভিত্তি হওয়ায় সাম্প্রতিক সময়ে এই সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে।

সিরিয়ায় দীর্ঘ দিন শাসন করেছে আসাদ পরিবার। বাশারের বাবা হাফিজ আল-আসাদ টানা ৩০ বছর সিরিয়া শাসন করেছিলেন। বাশার এবং তাঁর বাবা হাফিজ দু’জনে মিলে ৫০ বছরের বেশি সময় সিরিয়া শাসন করেছেন।

২০০০ সালে হাফিজের মৃত্যুর পর ক্ষমতায় আসেন বাশার। টানা ২৪ বছর শাসন করার পর গত ৮ ডিসেম্বর সিরিয়ায় তাঁর সাম্রাজ্যের পতন হয়।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page