October 29, 2026, 5:54 pm
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ায় উপস্থিতি নিয়ে তুরস্ককে হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার দক্ষিণাঞ্চলে তুর্কি সামরিক উপস্থিতির বিস্তার ইসরায়েল কোনোভাবেই সহ্য করবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বুধবার (১৯ আগস্ট) নেতানিয়াহু জানান, এই ধরনের পদক্ষেপ ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করবে।

নেতানিয়াহু বলেন, ‘দক্ষিণের দিকে তুর্কি সামরিক শক্তির অবস্থান শক্ত হওয়া আমরা কোনোভাবে বরদাশত করব না। এটি আমাদের জন্য হুমকিস্বরূপ এবং আমরা এই বার্তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি।’

সিরিয়ার আবু আল-দুহুর বিমানঘাঁটিতে মঙ্গলবারের ইসরায়েলি হামলার পর তার এই মন্তব্য এলো। তেল আবিব সতর্ক করেছিল যে সেখানে তুর্কি সেনা মোতায়েন পারস্পরিক সম্মত নিরাপত্তা ব্যবস্থার লঙ্ঘন ঘটাবে।

তবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি জানিয়েছেন, ওই স্থানে তুর্কি সামরিক ঘাঁটি তৈরির কোনো পরিকল্পনা তাদের নেই। মূলত সিরীয় বিমানবাহিনীর ব্যবহারের জন্যই ঘাঁটিটি পুনর্নির্মাণ করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page