October 14, 2026, 12:33 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

সিলেটে ডিসির অপসারণসহ ৫ দাবিতে ট্রাক শ্রমিকদের কর্মবিরতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিলেটের জেলা প্রশাসকের অপসারণ ও সব পাথর কোয়ারি খুলে দেওয়াসহ ৫ দফা দাবিতে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন ট্রাক শ্রমিকরা।

শনিবার (৫ জুলাই) সকাল ৬টা থেকে এ কর্মবিরতি চলছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের ও আন্তঃজেলা সড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

এর আগে শুক্রবারের মধ্যে সিলেটের সব পাথর কোয়ারি খুলে দেওয়া এবং জেলা প্রশাসকের অপসারণসহ ৫ দফা দাবি আদায়ে আল্টিমেটাম দেয় শ্রমিকরা। পাথর ও পরিবহন ব্যবসায়ীদের যৌথ প্ল্যাটফর্ম ‘সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ’র এ আল্টিমেটাম দেওয়া হয়। দাবি পূরণ না হওয়ায় শনিবার থেকে কর্মবিরতি শুরু করেছেন ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান শ্রমিকরা।

কর্মবিরতি শুরুর পর সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সিলেট নগরী ও জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। এতে পণ্য পরিবহনে অনেকটা অচলবস্থা তৈরি হয়েছে।

সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া বলেন, সিলেটের পাথর কোয়ারির সঙ্গে হাজার হাজার শ্রমিকের জীবন জড়িত। কোয়ারি বন্ধ থাকায় মানুষ অসহায় হয়ে পড়ছে। এই অবস্থায় সব কোয়ারি খুলে দেওয়ার দাবিতে পাথর সংশ্লিষ্টরা একমত পোষণ করেছেন। এরই প্রেক্ষিতে কর্মবিরতি চলছে। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে পরবর্তীতে সর্বাত্মক ধর্মঘটের ডাক দেওয়া হবে।

সিলেটের জেলা প্রশাসকের অপসারণ দাবি প্রসঙ্গে তিনি বলেন, সিলেটের মানুষের সেবা করার দায়িত্ব জেলা প্রশাসকের। কিন্তু সিলেট বিদ্বেষী আচরণ করায় আমার তারও অপসারণ দাবি করেছি। আমাদের ৫ দফা দাবি আদায় না হলে আমরা মাঠ ছাড়বো না।

এর আগে গত ২ জুলাই (বুধবার) নগরীর কোর্ট পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশ থেকে ৫ দফা দাবি তোলা হয়। ৫ দফা দাবির মধ্যে রয়েছে, সব পাথর কোয়ারি খুলে দেওয়া, স্টোন ক্রাশার মেশিন ধ্বংস অভিযান বন্ধ, পাথরবাহী ট্রাক জব্দ না করা, চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ, বিআরটিএ কার্যালয়ে শ্রমিকদের প্রতি হয়রানিমূলক আচরণ বন্ধ করা ও সিলেটের জেলা প্রশাসকের অপসারণ। সেসময় আন্দোলনকারীরা সরকারকে ৪ জুলাইয়ের মধ্যে দাবি মানার আল্টিমেটাম দিয়েছিল। তা না হলে শনিবার (৫ জুলাই) থেকে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page