February 21, 2026, 9:48 pm
শিরোনামঃ
মাগুরা কাশিয়াডাঙ্গা গ্রামে দিনে দুপুরে মারধর, টাকা ও স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করলেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে : তথ্যমন্ত্রী যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায় তা বাদ দিয়ে কার্যকরী ব্যবস্থা গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী সংসদে বসা মাত্রই হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে : পানিসম্পদ মন্ত্রী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব নির্বাচন কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত সুনামগঞ্জে অর্ধকোটি টাকার মাছ লুটের অভিযোগ চট্টগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে ৮ জন আহত
এইমাত্রপাওয়াঃ

সিলেট বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরকে গ্রেফতার করেছে সিলেট বিমানবন্দর থানা পুলিশ। শনিবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে তাকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস। তিনি বলেন, ‘কোতোয়ালি থানার পুরনো একটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় গ্রেফতার করা হয়েছে।’

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বলেন, ‘বিমানবন্দর থেকে বের হওয়ার পরপরই তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের কারণ জানতে চাইলে পুলিশ বলেছে তার বিরুদ্ধে একটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। কিন্তু সেটি কীসের মামলা, কখন হয়েছে তার কোনও তথ্য দিচ্ছে না পুলিশ।’

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page