March 6, 2026, 8:33 pm
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সিলেট সিটি নির্বাচনে  আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান বিপুল ভোটে বিজয়ী

অনলােইন সীমান্তবাণী ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৫১ ভোট। ১০ বছর পর সিলেট সিটিতে মেয়র পদে জয় পেল আওয়ামী লীগ। প্রথমবারের মতো সিলেটের নগরপিতা নির্বাচিত হলেন আনোয়ারুজ্জামান চৌধুরী।

বুধবার (২১ জুন) রাতে সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদির।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, আনোয়ারুজ্জামান চৌধুরীর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকের নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান মিয়া বাস গাড়ি প্রতীকে ২৯ হাজার ৬৮৮,  ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মাহমুদুল হাসান হাতপাখা প্রতীকে ১২ হাজার ৭৯৪, জাকের পার্টির মো. জহিরুল আলম গোলাপফুল প্রতীকে ৩ হাজার ৪০৫, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল হানিফ কুটু ঘোড়া প্রতীকে ৪ হাজার ২৯৬ ভোট , মো. ছালাহ উদ্দিন রিমন ক্রিকেট ব্যাট প্রতীকে ২ হাজার ৬৪৮ ভোট ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা হরিণ প্রতীকে ২ হাজার ৯৫৯ ভোট পেয়েছেন।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের ৪২টি ওয়ার্ড নিয়ে গঠিত সিলেট সিটি কর্পোরেশনে এ নিয়ে পঞ্চমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়।

এবারের সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আটজন ও কাউন্সিলর পদে ৩৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। যাদের মধ্যে ২৭২ জন সাধারণ ওয়ার্ডে এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে মোট ৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিলেট নগরীতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬৩ জন, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page