September 29, 2026, 1:41 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং হবে আসন্ন সিটি নির্বাচন : ইসি  রাশেদা সুলতানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের দিন ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

মঙ্গলবার (৯ মে) সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় পরিদর্শন ও মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

রাশেদা সুলতানা বলেন, নির্বাচন কমিশন চায় প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘিত না হয়, সে ব্যাপারে কমিশন কঠোর অবস্থানে রয়েছে। নির্বাচনের দিন ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

আজকের বাংলা তারিখ



Our Like Page