October 6, 2026, 9:42 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

সীতাকুণ্ডে পুলিশের অভিযানে ৮ জন ডাকাত আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে একের পর এক ডাকাতির ঘটনায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ২ জন ডাকাতির কথা স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী দেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. নাহিদ (২১), মো. সোহেল (২০), মো. জাহাঙ্গীর আলম (৩৫), আশরাফুল হাসান (২৪), সাইফুল ইসলাম (২৫), মো. রমজান আলী (২৩), ইমরান হোসেন টিপন (২৫) ও মো. রাজিব (২১)।

জানা যায়, ৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে ১০ থেকে ১২ জন ডাকাত বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদাইনগর গ্রামের বাসিন্দা হাসান ফেরদৌস ও জয়নাল আবেদীনের বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে মালামাল লুট করে। এর কয়েকদিন পর স্থানীয় প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিনের বাড়িতে ১২ থেকে ১৪ জনের একটি দল একইভাবে ডাকাতি করে। এ ঘটনায় সপ্তাহব্যাপী এক অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

মডেল থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, ১ সপ্তাহ যাবৎ অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেপ্তার করা হয়েছে। বাকি অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।



Our Like Page