November 4, 2026, 8:34 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

সীমান্তে আহত র‍্যাব সদস্যকে দেখতে হাসপাতালে গেলেন মহাপরিচালক খুরশীদ হোসেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বান্দরবানের তমব্রু সীমান্তে মাদক চোরাচালানকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি র‌্যাব সদস্য সোহেল বড়ুয়াকে দেখতে হাসপাতালে র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

বুধবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে হাসপাতালটির পোস্ট অপারেটিভ ওয়ার্ডে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সঙ্গে কথাও বলেন তিনি।

হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের র‌্যাব মহাপরিচালক বলেন, আহত র‍্যাব সদস্য সোহেল ভালো আছেন।

এর আগে, সোমবার রাতে র‌্যাব এবং ডিজিএফআই এর মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে তমব্রু সীমান্ত সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ডিজেএফআই কর্মকর্তা নিহত হন। আহন হন সোহেল বড়ুয়া।

হাসপাতালে তার খালাতো ভাই অশোক বড়ুয়া জানান, তার বাড়ি চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায়। বাবার নাম রাখাল বড়ুয়া। তিনি পুলিশ সদস্য। বর্তমানে র‌্যাব ১৫ তে কর্মরত রয়েছেন।

ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ফজলে এলাহী (মিলাদ) জানান, তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া ডান পায়েও আঘাত রয়েছে। মঙ্গলবার সকালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২০শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page