September 15, 2026, 4:44 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত হয়ে অনেক হতাহতের আশঙ্কা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুইজারল্যান্ডের পন্টস-ডি-মার্টেল এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর আরটিএনের।

শনিবার (২০ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে একটি পাহাড়ে বিমানটি বিধ্বস্ত হয়।

দেশটির পুলিশের এক মুখপাত্র বলেছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে বিমানটিতে কতজন আরোহী ছিলেন বা হতাহতের সংখ্যার ব্যাপারে নির্দিষ্ট কিছু জানা যায়নি ।

সুইজারল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম সুইস ইনফো বলছে, কী ধরনের বিমান বিধ্বস্ত হয়েছে, কর্তৃপক্ষ সে ব্যাপারেও কিছু জানায়নি।

পুলিশের ওই মুখপাত্র স্থানীয় বার্তা সংস্থা কিস্টোন-এটিএসকে বলেছেন, ‘আমরা প্রথমে নিহতদের পরিবারকে বিমান বিধ্বস্তের ব্যাপারে জানাব। শিগগিরই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতি জারি করা হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।’

পাহাড়ে বিমান বিধ্বস্তের স্থানে ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। উদ্ধারকারী পরিষেবা এবং পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সাময়িকভাবে ওই এলাকায় জনসাধারণের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page