October 29, 2026, 5:18 pm
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

সুইডেনে কুরআন অবমাননাকারী ব্যক্তি মোসাদের এজেন্ট : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুইডেনের রাজধানী স্টকহোমের একটি মসজিদের সামনে সম্প্রতি পবিত্র কুরআন অবমাননাকারী ব্যক্তি ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট বলে জানিয়েছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। ইরাকি নাগরিক ওই ব্যক্তির নাম ঠিকানা প্রকাশ করে মন্ত্রণালয় বলেছে, মধ্যপ্রাচ্যে সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদ বিরোধী প্রতিরোধ ফ্রন্টগুলোর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির কাজে নিয়োগ পেয়েছিল ওই ইরাকি অভিবাসী।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় গতকাল (সোমবার) এক বিবৃতিতে জানিয়েছে, কুরআনে আগুন দেয়া ওই ইরাকি নাগরিকের নাম সালওয়ান মোমিকা। ১৯৮৬ সালে জন্মগ্রহণকারী এই নরাধমকে ২০১৯ সালে নিয়োগ দেয় মোসাদ।

মোমিকার বিরুদ্ধে ইরাকে বেশ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, সে প্রতিরোধ ফ্রন্টগুলোর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির কাজ করছিল এবং ইরাককে খণ্ড-বিখণ্ড করার ইহুদিবাদী ষড়যন্ত্র বাস্তবায়নের কাজে সহযোগিতা করে যাচ্ছিল।

বিবৃতিতে বলা হয়, এক পর্যায়ে সে ইরাক ত্যাগ করতে বাধ্য হয়; তবে ইরাক ও মুসলিম সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের পুরস্কার হিসেবে ইহুদিবাদীদের সহযোগিতায় তাকে সুইডেনে বসবাসের সুযোগ দেয়া হয়।এই সুযোগের সদ্ব্যবহার করতে সে দখলদার ইসরাইলের পক্ষে ভাড়াটে গুণ্ডা হিসেব কাজ চালিয়ে যায়।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, জর্দান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন দমনের বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে এই নরাধম সুইডেনে পবিত্র কুরআনের কপিতে আগুন দেয়ার মতো চরম ধৃষ্ঠতাপূর্ণ কাজ করে।

উল্লেখ্য, গত ২৮ জুন ওই ইরাকি অভিবাসী সুইডেনের রাজধানী স্টকহোমের বৃহত্তম মসজিদের সামনে আগে থেকে ঘোষণা দিয়ে একটি কুরআনের কয়েকটি পৃষ্ঠায় আগুন ধরিয়ে দেয়।সুইডিশ পুলিশের অনুমতি নিয়ে এবং পুলিশি প্রহরায় ওই নরাধম পবিত্র কুরআনের অবমাননা করে। বিশ্ব মুসলিম যখন পবিত্র ঈদুল আজহার উৎসবে ব্যস্ত এবং লাখ লাখ মুসলমান যখন পবিত্র হজ্বব্রত পালন করছিলেন তখন কুরআন অবমাননার এই ন্যক্কারজনক পরিকল্পনা বাস্তবায়ন করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page