August 28, 2026, 1:27 am
শিরোনামঃ
মাগুরায় বিনামূল্যে ছানি অপারেশনে দৃষ্টিশক্তি ফেরানোর উদ্যোগ যশোরে মাকে হত্যার অভিযোগে যশোরে শিক্ষক ছেলে আটক যশোরে আল আমিন হত্যা মামলায় এবার রসুল আটক রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব : রাষ্ট্রপতি ফখরুল ইসলাম সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্নীতির মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু নেপালের বন্যায় হতাহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব ; সহায়তার বার্তা জানাল বাংলাদেশ জয়পুরহাটে নিখোঁজের ৫ দিন পর আখখেতে মিলল ইজিবাইক চালকের কঙ্কাল দিনাজপুরে সাবেক শ্রমিক লীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও-সংঘর্ষ ভয়াবহ বন্যায় নেপাল ও চীনের ১৫০০ জন মানুষ নিখোঁজ
এইমাত্রপাওয়াঃ

সুইডেনে কুরআন অবমাননার নিন্দা জানাতে বাধ্য হলো ইউরোপীয় ইউনিয়ন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুইডেনে পবিত্র কুরআন অবমাননার বিরুদ্ধে মুসলিম বিশ্ব সোচ্চার হয়ে ওঠার পর ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ওই ঘটনার তীব্র নিন্দা জানাতে বাধ্য হয়েছে। এটি এক বিবৃতিতে কুরআন অবমাননাকে ‘একটি প্রকাশ্য উস্কানি’ বলে মন্তব্য করেছে।

বিবৃতিতে ইইউ দাবি করেছে, যে ‘আক্রমণাত্মক ও অবমাননাকর’ কাজ করা হয়েছে তাতে এই ব্লকের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়নি। ইইউ আরো দাবি করেছে, ‘বর্ণবাদ, বিদেশি-বিরোধিতা এবং এ সংক্রান্ত অসহিষ্ণুতার’ কোনো স্থান ইউরোপে নেই।

ইইউর বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ধর্মীয় স্বাধীনতা এবং বাক স্বাধীনতায় বিশ্বাস করে। বিষয়টি ইইউভুক্ত দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিকভাবেও ইউরোপীয় ইউনিয়ন মেনে চলে বলে বিবৃতিতে দাবি করা হয়। ইইউর বিবৃতিতে বাগদাদে সুইডিশ দুতাবাসে বিক্ষুব্ধ ইরাকি জনতার হামলারও নিন্দা জানানো হয়েছে।

গত বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে দুই ব্যক্তি আগে থেকে ঘোষণা দিয়ে পবিত্র কুরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়।তাদেকে এই ন্যক্কারজনক কাজ করার অনুমতি দেয় একটি সুইডিশ আদালত। কুরআন অবমাননা করার জন্য ওই ইসলাম বিদ্বেষী ব্যক্তিরা পবিত্র ঈদুল আজহার দিনটিকে বেছে নেয়।

ইরান তাৎক্ষণিকভাবে ইসলাম অবমাননাকর এ তৎপরতার তীব্র নিন্দা জানায়। এরপর আরো বহু মুসলিম দেশ সুইডেনে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে এবং ওআইসি জরুরি বৈঠক তলব করেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page