August 28, 2026, 2:47 am
শিরোনামঃ
মাগুরায় বিনামূল্যে ছানি অপারেশনে দৃষ্টিশক্তি ফেরানোর উদ্যোগ যশোরে মাকে হত্যার অভিযোগে যশোরে শিক্ষক ছেলে আটক যশোরে আল আমিন হত্যা মামলায় এবার রসুল আটক রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব : রাষ্ট্রপতি ফখরুল ইসলাম সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্নীতির মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু নেপালের বন্যায় হতাহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব ; সহায়তার বার্তা জানাল বাংলাদেশ জয়পুরহাটে নিখোঁজের ৫ দিন পর আখখেতে মিলল ইজিবাইক চালকের কঙ্কাল দিনাজপুরে সাবেক শ্রমিক লীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও-সংঘর্ষ ভয়াবহ বন্যায় নেপাল ও চীনের ১৫০০ জন মানুষ নিখোঁজ
এইমাত্রপাওয়াঃ

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় দেশজুড়ে বিক্ষোভের ডাক দিেলন পাক সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুইডেনে ঈদের দিনে কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে এবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে পাকিস্তান। দেশটির সরকার এক ঘোষণায় জানিয়েছে, আগামী শুক্রবার (৭ জুলাই) দেশজুড়ে এ বিক্ষোভ করা হবে। খবর জিও নিউজের।

মঙ্গলবার (৪ জুলাই) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। তিনি দেশটির সকল রাজনৈতিক দলকে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এছাড়া আগামীকাল বৃহস্পতিবার পাকিস্তান সরকার এ নিয়ে পার্লামেন্টে যৌথ অধিবেশনের ডাক দিয়েছে। কোরআন অবমাননার নিন্দা জানাতে যৌথ অধিবেশনে একটি প্রস্তাব পাস করা হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে গত ২৮ জুন স্টকহোম শহরের কেন্দ্রীয় মসজিদের বাইরে কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয় এক ব্যক্তি। তার নাম সালওয়ান মোমিকা এবং সে সুইডেনে বসবাসরত একজন ইরাকি বলে জানানো হয়েছে।

এ ঘটনার পরেই মুসলিম বিশ্ব ক্ষোভে ফুঁসে ওঠে। ইতিমধ্যে এর তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক, ইরাক, ইরান, মিশর, সৌদি আরব, মালয়েশিয়া ও বাংলাদেশসহ বেশ কয়েকটি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশ। শেষমেশ এক প্রকার বাধ্য হয়ে সুইডেনও গতকাল কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা প্রকাশ করেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page