October 17, 2026, 11:37 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সুচির দল ভেঙ্গে দিল জান্তা সরকারের নির্বাচন কমিশন

অনলাইন সমিান্তবাণী ডেস্ক :  মিয়ানমারে জান্তা নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছে।

সামরিক সরকারের খসড়াকৃত কঠোর নির্বাচনী আইনে নতুন করে দলটির নিবন্ধিত হওয়ার ব্যর্থতার জেরে মঙ্গলবার এ ঘোষণা দেয়া হয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে। খবর এএফপি’র।

সুচির দল এনএলডি ২০২০ সালের নির্বাচনে জিতে সরকার গঠন করেছিল। সামরিক বাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারিতে রক্তপাতহীন অভ্যূন্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সুচিকে গৃহবন্দী করে রাখে। এ অভ্যুত্থানকে ন্যায্যতা দিতে তারা ২০২০ সালের নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে বলে দাবি করে।

নতুন করে দেশটিতে নির্বাচন আয়োজনকে সামনে রেখে জানুয়ারিতে জান্তা সরকার রাজনৈতিক দলগুলোকে কঠোর নির্বাচনী আইনের আওতায় পুনরায় নিবন্ধিত হতে দু’মাস সময় বেঁধে দেয়।

নতুন আইনে বিদ্যমান ৯০টি দলের মধ্যে কেবলমাত্র ৫০টি পুনরায় নিবন্ধনের আবেদন করে। বাকী দলগুলোকে আজ বুধবার থেকে ভেঙে দেওয়া হবে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র ‘এমআরটিভি’ এ কথা জানিয়েছে।

এদিকে জান্তার এক বিবৃতিতে বলা হয়েছে, সামরিক বাহিনীর সমর্থিত ইউনিয়ন সলিডিটারি এন্ড ডেভেলপমেন্ট পার্টি পুনরায় নিবন্ধিত হওয়ার আবেদন করেছে।

সুচি ১৯৮৮ সালে এনএলডি প্রতিষ্ঠা করেন। তার দল ১৯৯০ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। কিন্তু তৎকালীন জান্তা সরকার তা বাতিল করে। তবুও গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে জিইয়ে রেখে ২০১৫ ও ২০২০ সালের নির্বাচনে দলটি বিজয় ছিনিয়ে আনে।

এদিকে ২০২১ সালের সেনা অভ্যুত্থানের প্রথম কয়েক ঘন্টার মধ্যেই সুচিকে আটক করা হয়। বিভিন্ন মামলায় রুদ্ধদ্বার আদালতে তার বিচার শেষে ৭৭ বছর বয়সী সুচিকে এ পর্যন্ত ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত তিন হাজার একশ’রও বেশি লোক নিহত এবং ২০ হাজারেরও বেশি লোককে আটক করা হয়েছে। (বাসস)

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page