June 26, 2026, 11:01 pm
শিরোনামঃ
রাতে ফিরছেন প্রধানমন্ত্রী ; শোডাউন না করার নির্দেশ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আশাবাদী প্রধানমন্ত্রী ধরার পর হেরোইন কিভাবে যেন আটা-ময়দা হয়ে যায় : স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল মাজারে পাট মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা অন্তত এক টাকা হলেও বাড়াতে হবে : ফজলুর রহমান পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত কুমিল্লায় পূর্ব শত্রুতার জেরে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ  যুক্তরাজ্যে ১ কোটি পাউন্ড কর দিয়ে শীর্ষ করদাতার তালিকায় রাজা চার্লস হরমুজ প্রণালিতে ইরানের হামলা ; আটকে পড়া হাজারো নাবিকের উদ্ধার অভিযান স্থগিত আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
এইমাত্রপাওয়াঃ

সুদানে জাতিগত সংঘর্ষের দু’দিনে ১৫০ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফ্রিকার দেশ সুদানের দক্ষিণাঞ্চলীয় ব্লু নাইল রাজ্যে জাতিগত সংঘর্ষে দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ১৫০ জন নিহত হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার প্রাণহানির এ ঘটনা ঘটে। সূত্র: ভয়েস অব আমেরিকা, আল জাজিরা।

গত সপ্তাহে হাউসা এবং তার প্রতিদ্বন্দ্বী জনগোষ্ঠীর সদস্যদের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে এ সংঘাত ছড়িয়ে পড়ে।

রাজধানী খার্তুম থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে রোজারেসের কাছে ওয়াদ আল-মাহি এলাকাকে কেন্দ্র করে ওই সংঘর্ষ চলছে।

ওয়াদ আল-মাহি হাসপাতালের প্রধান আব্বাস মুসা বলেন, ‘বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধসহ মোট ১৫০ জনের মৃত্যু হয়েছে। সহিংসতায় প্রায় ৮৬ জন আহত হয়েছেন।’

সংঘাতের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহারসহ বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page