November 10, 2026, 7:04 pm
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সুদান থেকে আরও বাংলাদেশিকে উদ্ধার করল সৌদি আরব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফ্রিকার সাব সাহারা অঞ্চলের যুদ্ধবিধ্বস্ত দেশ সুদান থেকে শনিবার (২৯ এপ্রিল) আরও কয়েকজন বাংলাদেশিকে উদ্ধার করেছে সৌদি আরব।

সংবাদমাধ্যম আল আরাবিয়া সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, দেশটির রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজ আমানা শনিবার প্রায় ১ হাজার ৯০০ জন মানুষকে নিয়ে রাজধানী জেদ্দার কিং ফয়সাল নৌ ঘাঁটিতে এসে নোঙর করে। তাদের মধ্যে ঠিক কতজন বাংলাদেশি রয়েছেন সেটি অবশ্য উল্লেখ করা হয়নি।

এর আগে গতকাল শুক্রবার বাংলাদেশিসহ ৫২ জন বিদেশিকে নিয়ে ওমান থেকে জেদ্দায় আসে সৌদির নৌবাহিনীর একটি জাহাজ।

নতুন করে প্রায় ১ হাজার ৯০০ জনকে উদ্ধার করার ব্যাপারে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাজতন্ত্রের নেতৃবৃন্দের নির্দেশে চলমান উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে, শনিবার (২৯ এপ্রিল) সুদান প্রজাতন্ত্র থেকে উদ্ধারকৃতরা জেদ্দায় এসে পৌঁছেছেন, যার মধ্যে রয়েছেন ২০ জন সৌদি আরবের নাগরিক। আরও প্রায় ১ হাজার ৮৬৬ জনকে উদ্ধার করা হয়েছে। তারা হলেন— বাংলাদেশ, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, রুয়ান্ডা, গাম্বিয়া, ইরিত্রি, মালাওই, মেসেডোনিয়া, ফ্রান্স, ভারত, নরওয়ে, ফিলিস্তিন, ইয়েমেন, যুক্তরাষ্ট্র, সিরিয়া, ফিলিপাইন, নাইজেরিয়া, সুইডেন, কেনিয়া, তিউনিসিয়া, ইরাক, লিবিয়া, মরক্কো, জর্ডান, মরিশানিয়া, তানজানিয়া, ইরান, পাকিস্তান, কানাডা, রাশিয়া, পানামা, ইকুয়েডর, আয়ারল্যান্ড, গ্রিস, ভিয়েতনাম, নেপাল, বসনিয়া, দক্ষিণ সুদান, সোমালিয়া, বুরকিনা ফাসো, আইভরি কোস্ট, ঘানা, জিম্বাবুয়ে, বুরুন্ডি, মিয়ানমার, ইন্দোনেশিয়া, তাজিকিস্তান, মঙ্গোলিয়া, তুরস্ক, ইতালি, ইথিওপিয়া, চাঁদ, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা, লাইবেরিয়া, নামিবিয়া, সিয়েরা লিয়ন, যুক্তরাজ্য, বেলজিয়াম, বেনিন, নেদারল্যান্ডস, মিসর, সুদান, মরিশাস ও রোমানিয়ার নাগরিক। এছাড়া উদ্ধারকৃতদের মধ্যে জাতিসংঘের কয়েকজন সদস্য রয়েছেন।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, সুদানে ১৫ এপ্রিল সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) সেনাদের মধ্যে সংঘাত শুরুর পর এখন পর্যন্ত ৪ হাজার ৮৭৯ জনকে উদ্ধার করেছে সৌদি। যার মধ্যে কিংডমের নাগরিক হলেন ১৩৯ জন। আর বাকি ৪ হাজার ৭৩৮ জন বিশ্বের ৯৬টি আলাদা দেশের নাগরিক। সূত্র: আল আরাবিয়া

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৬শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page