November 5, 2026, 5:17 pm
শিরোনামঃ
যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ;  চালক আহত বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা হিমাংশু পাল আটক যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধার, বালু লুটপাট বন্ধ, শ্রমিক স্বার্থ রক্ষা এবং পরিবেশ সুরক্ষার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সুনামগঞ্জ পৌর শহরের আলফাতউদ্দিন স্কয়ার ট্র্যাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন ও ধোপাজান চলতি নদী শ্রমিক সমবায় সমিতি লিমিটেড এর সহযোগিতায় সুনামগঞ্জ আন্তঃউপজেলা অধিকার পরিষদ এ মানববন্ধন আয়োজন করে।

সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আন্তঃউপজেলা অধিকার রক্ষা পরিষদের সভাপতি নূরুল হক আফিন্দী, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি এ কে এম আবু নাছার, সাংগঠনিক সম্পাদক নূরুল হাসান আতাহের, হাওর উন্নয়ন সংস্থা (হাউস)-এর নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, হাওর বাঁচাও আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে কুদরত পাশা, আমার সুনামগঞ্জ এর সম্পাদক মো. সুহেল আলম, হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, দোয়ারাবাজার উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, জামালগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মদরিছ মিয়া চৌধুরী, ধোপাজান চলতি নদীর শ্রমিক নেতা মো. হাফিজুর রহমান এবং নূরুল ইসলাম।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page