October 17, 2026, 2:11 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জের হাওড়ে শুরু হলো বোরো ধান কাটা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুনামগঞ্জের হাওড়গুলোতে শুরু হয়েছে বোরো ধান কাটা। জেলার তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের কৃষক জসিম মিয়ার জমির ধান কাটার মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ ধান কাটা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা।

উপজেলা কৃষি অফিস জানায়, চলতি বছর তাহিরপুরের ছোট-বড় ৫টি হাওড়ে মোট ১৩ হাজার ৩৯০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। যেখানে লক্ষ্যমাত্র ধরা হয়েছে ৬৫ হাজার মেট্রিক টন চাল।

এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা বলেন, এবার বোরো ধানের ফলন খুব ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মাসের মধ্যেই কৃষকরা নিজেদের কষ্টার্জিত ফসল ঘরে তুলতে পারবেন।

ধান কাটার উৎসবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আসাদুজ্জামান রনি, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহারুল হক মজুমদার, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।

বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা জানান, এ অঞ্চলের একমাত্র ফসল বোরো ধান কাটতে গিয়ে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page