October 18, 2026, 4:10 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ফুফাতো ভাইকে হত্যা ; ৫ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি নিয়ে বিরোধের জেরে মামাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন ফুফাতো ভাই। বৃহস্পতিবার (৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর উস্তিংগের এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে।

নিহতের নাম আব্দুল খালিক (৪০)। তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর উস্তিংগের এলাকার ময়না মিয়ার ছেলে। ঘাতক সুমন মিয়াও (২৬) একই এলাকার আব্দুন নুরের ছেলে। তারা সম্পর্কে আপন মামাতো ফুফাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়না মিয়ার সঙ্গে তার শ্যালক আব্দুর নুরের ২ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। বুধবার রাতে নিহত আব্দুল খালিকের ঘরে এ নিয়ে পারিবারিকভাবে মীমাংসার জন্য আলোচনায় বসেন। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে আব্দুর নুরের ছেলে সুমন মিয়া ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে আব্দুল খালিককে কুপিয়ে জখম করে। এসময় সুমনের অন্যান্য ভাই নিহতের ভাই আব্দুল হক এবং শ্বশুর আহমদ মিয়াকে এলোপাথাড়ি মারধর করে। গুরুতর আহত অবস্থায় আব্দুল খালিককে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল খালিক শুক্রবার ভোরে মারা যায়। এ ঘটনায় পুলিশ সুমন মিয়াসহ ৫ জনকে আটক করে।

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, জায়গা নিয়ে মামাতো ভাই ও ফুফাতো ভাইয়ের মধ্যে পারিবারিক সালিশ হয়। এ সময় ফুফাতো ভাই সুমন মিয়া দা দিয়ে কুপিয়ে আব্দুল খালিককে হত্যা করে। এছাড়া সুমন মিয়ার অন্যান্য ভাই নিহতের ভাই ও শ্বশুরকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page