September 22, 2026, 2:08 pm
শিরোনামঃ
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নিখোঁজের পাঁচ দিন পর যুবকের মাথা ও রক্তমাখা প্যান্ট উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নিখোঁজের পাঁচ দিন পর পরিবার ও গ্রামবাসী মিলে শিপার হাওলাদার (২২) নামের এক যুবকের মাথা ও পরিধেয় প্যান্ট উদ্ধার করেছে। রবিবার ১ অক্টোবর সকালে পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের তুলাতলা বন থেকে এসব উদ্ধার করা হয়। ঘটনাস্থলে বাঘের পায়ের অসংখ্য ছাপ দেখে উদ্ধারকারীদের ধারনা সে বাঘের আক্রমনে নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও জেলেদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) এসএম আশিকুর রহমান ও শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য কামাল হোসেন তালুকদার জানান, বাগেরহাটের শরণখোলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামের ফারুক হাওলাদারের পুত্র গত ২৭ সেপ্টেম্বর বুধবার সকালে শিপার বনে মাছ ধরতে যায়। কিন্তু সারাদিনেও ফিরে না আসায় উৎকণ্ঠায় পড়েন পরিবারের লোকজন। রবিবার সকালে পরিবারের লোকজনসহ শতাধিক গ্রামবাসী বনে তল্লাশি শুরু করে। পরে, সকাল ৮টার দিকে বনের তুলাতলা নামক স্থান থেকে শিপারের মাথা ও রক্তমাখা প্যান্টটি পাওয়া যায়।

পূর্ব সুন্দরবনের ধানসাগর ষ্টেশন কর্মকর্তা (এসও) মো. রবিউল ইসলাম জানান, বনের তুলাতলা নামক স্থান থেকে শিপার নামে এক যুবকের মাথা উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে ধারণা করা হচ্ছে, বাঘের আক্রমনেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বনে নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page