March 5, 2026, 9:56 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

সুশৃঙ্খলভাবে ভোট হলো ৭ উপজেলা ৪ পৌরসভাসহ শতাধিক ইউনিয়ন পরিষদে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশের ৭ উপজেলা ৪ পৌরসভাসহ শতাধিক ইউনিয়ন পরিষদে সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

আজ বুধবার (২ নভেম্বর)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বুধবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পৌর ভোট উপলক্ষে সিসি টিভি মনিটরিং সেল পর্যবেক্ষণ করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, আমরা সকাল থেকে সিসি ক্যামেরার মাধ্যমে যে পর্যবেক্ষণটা করছি, আমাদের চোখে কোনও অনিয়ম ধরা পড়েনি। সুশৃঙ্খলভাবে ভোটারদের ভোটকেন্দ্রের বাইরে ও ভেতরে অপেক্ষমাণ দেখছি। কেন্দ্রের ভেতরে ভোটকক্ষে নিয়ম অনুসরণ করেই সবাই ভোট দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। কুড়িগ্রামে উপজেলা পরিষদের উপনির্বাচন হচ্ছে

আজ তিন উপজেলায় সাধারণ নির্বাচন হচ্ছে, আর চার উপজেলায় হচ্ছে উপনির্বাচন। ১৯ ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন এবং ১২টিতে চেয়ারম্যান পদে উপনির্বাচন হচ্ছে। পাশাপাশি ৩৬ জেলার ৫২টি উপজেলার ৫৮টি ইউনিয়ন পরিষদের মোট ৬০ সদস্য পদে উপনির্বাচনের ভোট হচ্ছে। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলছে। চার পৌরসভায় ভোটকেন্দ্রে সিসি টিভি দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আজ চারটি পৌরসভায় নির্বাচন হচ্ছে। এগুলোই আমরা সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করছি। সাতটি উপজেলায় নির্বাচন হচ্ছে সেগুলোয় আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা রাখি নাই। সেসব জায়গায় ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ রাখছি। মোবাইল ফোনের মাধ্যমে ছবিও দেখছি। এখন পর্যন্ত খবর পাচ্ছি নির্বাচনটা বেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page