October 12, 2026, 6:49 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

সুসংবাদ ; আপনি জিতেছে ২০০০ টাকা  ; নতুন প্রতারণা ; ফেক লিংক 

ফেক লিংক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুব সম্প্রতি অনেকের ফেসবুক আইডি থেকেই আপত্তিকর পোস্ট শেয়ার হতে দেখা যায়। বিষয়টি আরও ভয়ংকর হয়ে দাঁড়ায় যখন দেখা যায় পোস্টকারী নিজেই জানে না যে, তাঁর আইডি থেকে এধরণের নোংরা আপত্তিকর পোস্ট শেয়ার হচ্ছে।

এমন পরিস্থিতির কারণ ফেসবুকের আইডিটি স্ক্যামারদের দখলে চলে যাওয়া। আর এধরণের পরিস্থিতি তৈরি হয়, যখন আপনি কোন ফিশিং লিংক এ ক্লিক করেন। ফিশিং লিংক এ একবার ক্লিক করলে সবচেয়ে ভয়াবহ জিনিস যেটা হয় আপনার আইডিটিতে হয়ত আপনি প্রবেশ করতে পারছেন তবে আপনার আইডিতে অন্য কেউ অন্য ডিভাইস থেকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে।

বর্তমানে বাংলাদেশে স্ক্যামারদের যে ফিশিং লিংকটি একটিভ রয়েছে সেটা হচ্ছে ‘congratulation you selected to the interview. We will give 2000 taka per day. Please contact us this link’ তারপর একটা লিংক দেওয়া হয়।

আপনার ফোনের সিমে আসা মেসেজটি অনেকটা এরকম থাকে। অনেকে না বুঝে অথবা লোভে পড়ে এই লিংকে ক্লিক করে থাকেন। ক্লিক করার পরে অনেক সময় এটি টেলিগ্রাম গ্রুপে নিয়ে যায়, আবার দেখা যায়। অনেক সময় কোনো ইনফরমেশন দেয়না অথবা কোনো সাইটে নিয়ে যায়। এগুলো হলো ফিশিং লিংক।

নিরাপদ থাকতে যা করতে হবে
এমন মেসেজ পাওয়া মাত্রই মেসেজ টি ডিলিট করে দেবেন
যে নাম্বারটি থেকে মেসেজ আছে সে নাম্বারটি ব্লক করে সম্ভব হলে স্পাম লিস্টে দেবেন
সম্ভব হলে তৎক্ষণাৎ আপনার ফোনটি/নাম্বারটি বন্ধ করে রাখবেন কিছুক্ষনের জন্য
কখনই লোভে পড়ে কোন লিংক এ ক্লিক করবেন না
মনে রাখবেন আপনাকে অযথাই কেউ অর্থ প্রদান করবে না
কোন পরিচিত মানুষের আইডি থেকে আপত্তিকর পোস্ট আসলে তাঁকে অফলাইনে বিষয়টি জানান। তারপর তাঁকে আনফলো, আনফ্রেন্ড ও ব্লক করুন
ফেসবুকে অপরিচিত মানুষকে এড করা থেকে বিরত রাখুন
ফেসবুক কিংবা মেসেঞ্জারে ব্যাক্তিগত তথ্য কিংবা ছবি শেয়ার করা থেকে বিরত থাকুন
এক্ষুনি টু স্টেপ ভ্যারিফিকেশন অন করে ফেলুন
অবশ্যই ফেসবুক আইডির সাথে একটি ইমেইল যোগ করুন

মনে রাখবেন ভার্চুয়াল জগতে নিরাপদ থাকতে হলে সবসময়ই আপনাকে সতর্ক থাকতে হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page