November 5, 2026, 10:46 am
শিরোনামঃ
মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা সৌদি আরবের সঙ্গে সিরিয়ার প্রতিরক্ষা চুক্তি সই ইরান যুদ্ধের কারণেই হেরেছি : মার্কিন ভাইস প্রেসিডেন্ট আমাকে সরাতে গেলে ডেমোক্রাটরাই ধ্বংস হয়ে যাবে : ট্রাম্প ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা
এইমাত্রপাওয়াঃ

সৌদি আরবের সঙ্গে সিরিয়ার প্রতিরক্ষা চুক্তি সই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সৌদি আরব এবং সিরিয়া দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে একটি সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেছে। বুধবার (৪ নভেম্বর) টাইমস অব ইসরায়েল এই খবর জানিয়েছে।

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা রিয়াদ সফরকালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এই চুক্তি স্বাক্ষরিত হয়। এক মাসেরও কম সময়ের মধ্যে সৌদি আরবে এটি ছিল তাদের দ্বিতীয় সাক্ষাৎ।

চুক্তির বিশদ বিবরণ প্রকাশ করা হয়নি। তবে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে চলমান যুদ্ধে সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি সিরিয়া সতর্কতার সঙ্গে বিবেচনা করছিল বলে গত মাসে রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছিল।

চুক্তি প্রসঙ্গে একজন সিরীয় কূটনীতিক সে সময় বলেছিলেন, ‘সামরিক সহযোগিতা বা দক্ষতা বিনিময়ের যেকোনো অনুরোধ কেবল অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে এবং আমাদের দুটি ভাইপ্রতিম দেশের সম্পর্ক পরিচালনাকারী দ্বিপাক্ষিক চুক্তির কাঠামোর মধ্যেই করা হবে।’

শারা-এর রিয়াদ সফরকালে উভয় দেশ আরও কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। ২০২৪ সালের শেষের দিকে বাশার আল-আসাদের পতনের পর বিশ্বশক্তিগুলোর সঙ্গে দামেস্কের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় প্রধান ভূমিকা পালন করে আসছে সৌদি আরব এবং সিরিয়াকে আর্থিক সহায়তা প্রদান করছে।

সিরিয়ার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, উন্নয়ন ও সেবা খাতগুলোকে সহায়তা করতে ৪০ কোটি ৩ লাখ ডলারের বেশি মূল্যের রেয়াতি উন্নয়ন ঋণ প্রদানের জন্য সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট আজ সিরিয়ার অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে ছয়টি চুক্তি স্বাক্ষর করেছে।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page