October 18, 2026, 6:25 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

সৌদি আরবে এক সপ্তাহে ১৭ হাজার প্রবাসী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে মাত্র এক সপ্তাহে ১৭ হাজার অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে। দেশটির আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। রেসিডেন্সি, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে তাদের আটক করা হয়েছে বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৬ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত রেসিডেন্সি আইন ভঙ্গ করায় ৯ হাজার ২৫৯ জন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ৪ হাজার ৮৯৯ জন এবং শ্রমসংক্রান্ত বিষয় নিয়ে ২ হাজার ৪৯১ জনকে আটক করা হয়েছে।
মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধ সংঘটিত করে পালানোর চেষ্টাকারী এবং অপরাধীদের সহায়তা করার সময় ১৮ জনকে হাতেনাতে ধরা হয়েছে। এছাড়া সৌদি থেকে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় আরও ৬৮ জনকে আটক করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, যারা সৌদিতে অবৈধ প্রবেশে সহায়তা করবেন, আইন ভঙ্গকারীদের সহায়তা ও আশ্রয় দেবেন, তাদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড অথবা ১০ লাখ রিয়াল জরিমানা অথবা গাড়ি ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।
সৌদি আরবে যেন অবৈধভাবে কেউ থাকতে না পারেন সেটি নিশ্চিতে গত কয়েক বছরে বেশ কড়াকড়ি আরোপ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। অবৈধ অভিবাসীদের ধরতে কয়েকদিন পরপর দেশের বিভিন্ন প্রান্তে অভিযান পরিচালনা করছে তারা। এসব অভিযানে অনেকে আটক হচ্ছেন এবং পরবর্তীতে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সূত্র: খালিজ টাইমস।

 

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page