October 8, 2026, 4:46 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

সৌদি আরব গেলেন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সৌদি ন্যাশনাল গেমসের উদ্বোধনী অনুষ্ঠান অবলোকনের জন্য সৌদি আরব গেলেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সৌদি গেমস-২০২২ এর আয়োজক কমিটির সভাপতি আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সালের আমন্ত্রণে দেশটির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

সফরকালে সেনাপ্রধান বৃহস্পতিবার (২৭ অক্টোবর) আমন্ত্রিত অতিথিদের সম্মানে আয়োজক কমিটির রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন। এসময় তিনি সৌদি ন্যাশনাল গেমসের আয়োজক কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার সৌদি আরবের রিয়াদ শহরে অনুষ্ঠেয় সৌদি ন্যাশনাল গেমসের উদ্বোধনী অনুষ্ঠান ও বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অবলোকন করবেন সেনাপ্রধান।

সৌদি সফর শেষে আগামী ৩০ অক্টোবর দেশে ফিরবেন তিনি।



Our Like Page