October 13, 2026, 11:16 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

সৌদি আরব সফরে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সৌদি আরব গিয়েছেন। আরব লীগের সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার জেদ্দায় পৌঁছান তিনি। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম আল আরাবিয়া টেলিভিশন ও সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবারের সম্মেলনে উপস্থিত থাকবনে তিনি। সম্প্রতি অধিকাংশ আরব দেশ সিরিয়ার সঙ্গে আবার মিত্রতা শুরু করেছে। সেই ধারাবাহিকতায় ১২ বছর পর দেশটিকে আরব লীগের পূর্ণ সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়। এরপর সৌদি আরব জেদ্দার সম্মেলনে আসাদকে আমন্ত্রণ জানায়।

২০১১ সালের প্রথমদিকে সরকারবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে নির্মম দমনপীড়ন ও পরবর্তীতে সিরিয়ায় ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হলে আসাদ ও তার সরকারকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়।

সিরিয়ার যুদ্ধের সময় আসাদকে ক্ষমতাচ্যুত করতে লড়াইয়ে নামা সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোকে যারা সমর্থন যুগিয়েছিল সৌদি আরব তাদের অন্যতম। ওই যুদ্ধে প্রায় পাঁচ লাখ মানুষ নিহত ও সিরিয়ার যুদ্ধপূর্ববর্তী জনসংখ্যার প্রায় অর্ধেক বাস্তুচ্যুত হয়। তবে সম্প্রতি সিরিয়ার সংঘাত অবসানে সংলাপের আহ্বান জানিয়েছে রিয়াদ।

যুদ্ধে আসাদের সেনারা মিত্র রাশিয়া ও ইরানের সহযোগিতায় সিরিয়ার অধিকাংশ এলাকার ওপর নিয়ন্ত্রণ পুনপ্র্রতিষ্ঠা করেছে। সিরিয়ার ক্ষমতার ভারসাম্য এখন আসাদের অনুকূলে।

বাবা হাফেজ আল আসাদের মৃত্যুর পর ২০০০ সালে সিরিয়ার প্রেসিডেন্ট হন বাশার আল আসাদ। ওই সময় থেকেই সিরিয়া ও সৌদি আরবের সম্পর্ক নড়বড়ে হতে শুরু করে। ২০১২ সালে দুই দেশ সম্পর্ক ছিন্ন করে। গত সপ্তাহে তারা ফের তাদের দূতাবাসগুলো খোলার বিষয়ে সম্মত হয়।

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page