September 26, 2026, 11:29 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সৌদি পৌছেছেন ১ লাখ ৭ হাজার ১০২ বাংলাদেশী হজযাত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এখন পর্যন্ত বাংলাদেশ থেকে (২১ জুন রাত ২টা ৫৯ মিনিট) ১ লাখ ৭ হাজার ১০২ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

এর মধ্যে সরকারিভাবে ৯ হাজার ৭৯৮ ও বেসরকারিভাবে ব্যবস্থাপনায় হজযাত্রী ৯৭ হাজার ৩০৪ জন।

এখন পর্যন্ত  ১ লাখ ২৩ হাজার ১৫০টি ভিসা ইস্যু করা হয়েছে। এর মধ্যে সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রীর ভিসা ১০০ শতাংশ এবং বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১০০ শতাংশ।

বুধবার (২১ জুন) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে আইটি হেল্পডেস্ক।

এদিকে এখন পর্যন্ত ২৩ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০ জন পুরুষ ও তিন জন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৯ জন, মদিনায় চার জন।

আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ২১ মে। শেষ হজ ফ্লাইট ২২ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২ জুলাই আর শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page