September 19, 2026, 7:13 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

স্নায়ুযুদ্ধের পর এখন পূর্ব ইউরোপে অস্ত্র ব্যবসা রমরমা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাতের প্রেক্ষাপটে পূর্ব ইউরোপের দেশগুলো কিয়িভ সরকারকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করছে। এর ফলে পূর্ব ইউরোপে ফুলে ফেঁপে উঠেছে অস্ত্র ব্যবসা। এ অঞ্চলের কোনো কোনো দেশ অস্ত্র বিক্রিতে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পর থেকে ইউরোপের দেশগুলোর অর্থনীতিতে স্থবিরতা নেমে এলেও বিপরীত চিত্র দেখা যাচ্ছে অস্ত্র খাতে। পূর্ব ইউরোপের অস্ত্রশিল্প এখন রীতিমতো ফুলে ফেঁপে উঠেছে। এসব দেশে এত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ তৈরি হচ্ছে যা স্নায়ুযুদ্ধের অবসানের পর আর কখনো হয়নি।

পূর্ব ইউরোপের সরকারগুলো কিয়িভ সরকারকে সহযোগিতা করতে আগ্রহী। এজন্য অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো নিচ্ছে সুযোগ। এর একেবারে সামনের সারিতে রয়েছে পোল্যান্ড যারা ড্রোন থেকে শুরু করে সব ধরনের অস্ত্র ও গোলাবারুদ তৈরি করছে। দেশটি আগামী এক দশকে অস্ত্র শিল্পখাতে বিনিয়োগ দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে। পোল্যান্ডের অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান পিজিযেড জানায়, তারা ইউক্রেনে মর্টারসহ ক্ষুদ্রাস্ত্র ও গোলাবারুদ পাঠাচ্ছে। ইউক্রেন যুদ্ধ শুরুর আগে পোল্যান্ড দেড়শ কোটি ডলারের অস্ত্র রপ্তানি করত। কোম্পানিটি আশা করছে- চলতি বছর অস্ত্র খাতে তাদের আয় আগের বছরকে ছাড়িয়ে যাবে।

একই ধরনের ঘটনা চেক প্রজাতন্ত্রে ঘটেছে। ইউক্রেন যুদ্ধর শুরুর পর থেকে গত নয় মাসে দেশটি কিয়েভকে ২১০ কোটি ডলারের অস্ত্র দিয়েছে। ১৯৮৯ সালের পর চেক প্রজাতন্ত্র অস্ত্র রপ্তানি খাতে নতুন রেকর্ড গড়তে চলেছে। এমন তথ্য জানিয়েছেন দেশটির উপ প্রতিরক্ষামন্ত্রী টমাস কোপেকনি। তিনি জানান, বিশ্বের অন্যতম বড় অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানের সঙ্গে তার দেশের অংশীদারিত্ব রয়েছে যা প্রাগের জন্য বিরাট সুযোগ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page