September 18, 2026, 6:06 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

স্পিকার পেলোসির স্বামীকে হাতুড়ি পেটা ; মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বললেন ‘জঘন্য’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামীর ওপর শুক্রবারের হামলাকে ‘ঘৃণ্য’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির কর্মকর্তাদের মতে, এক অনুপ্রবেশকারী শুক্রবার ভোরে স্পিকারের সন্ধানে দম্পতির ক্যালিফোর্নিয়ার বাড়িতে প্রবেশের পর একটি হাতুড়ি দিয়ে পল পেলোসিকে আক্রমণ করেছিল। এতে তার মাথার খুলি ভেঙে যায়।

ফিলাডেলফিয়ায় একটি প্রচার সমাবেশে বক্তৃতাকালে বাইডেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার ‘কোন স্থান নেই’ এবং ‘যথেষ্ট হয়েছে আর নয়’ বলে উল্লেখ করেন।

বাইডেন মিডিয়ার রিপোর্ট উল্লেখ করে বলেন, আততায়ী ‘ন্যান্সি কোথায়’ বলে শ্লোগান দিচ্ছিল। ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে মারাত্মক হামলার সময় একই শ্লোগান ব্যবহৃত হয়েছিল।

বাইডেন বলেন, ‘আমি এটি বানিয়ে বলছি না’; মিডিয়ায় ‘এই রিপোর্ট করা হয়েছে।’

পেলোসির মুখপাত্র ড্রিউ হ্যামিল শুক্রবার বলেছেন, ‘আততায়ী জোর করে ডুকে পড়ে পল পেলোসিকে আক্রমণ করেছে এবং স্পিকারের সাথে দেখা করার দাবি জানিয়ে তার জীবন নাশের হুমকি দিয়েছিলো।’

প্রতিবেদনে বলা হয়েছে, পল পেলোসির (৮২) অস্ত্রোপচার করা হয়েছে এবং হাসপাতালে সুস্থ হচ্ছেন। তিনি বাড়িতে একা ছিলেন, কারণ তার স্ত্রী ওয়াশিংটনে কাজ করছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের আগে দুই সপ্তাহেরও কম সময় বাকি আছে। উভয় দলের সদস্যরা রাজনৈতিক সহিংসতার সম্ভাবনা সম্পর্কে শঙ্কা প্রকাশ করেছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page