October 9, 2026, 7:55 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

স্বেচ্ছাসেবক লীগ নেতার সঙ্গে নেত্রীর অন্তরঙ্গ ছবি ভাইরাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. নুরুদ্দিন শামীমের সঙ্গে কেন্দ্রীয় যুব মহিলা লীগের এক নেত্রীর অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ভাইরাল হয়েছে।

সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিগুলো ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, শামীমসহ ওই নেত্রী তাদের কয়েকজন সঙ্গী নিয়ে মদের আসর বসিয়েছেন। ওই আসরের আরেক ছবিতে সিগারেট হাতে ওই নেত্রীকে শামীমের সঙ্গে ঘনিষ্ঠ হতেও দেখা যায়। এ ছাড়া দুজনের একান্ত আরও বেশ কিছু ছবি প্রকাশ হয়েছে।

স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুদ্দিন শামীম নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহীমের কাছের লোক হিসেবে পরিচিত। এছাড়া তিতুমীর কলেজের সাবেক ছাত্রলীগ নেত্রী ও বর্তমান যুব মহিলা লীগের ওই নেত্রীর বাড়িও সোনাইমুড়ীর বারোগাঁও ইউনিয়নে।

এ বিষয়ে নুরুদ্দিন শামীম বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমাদের দলীয় প্রতিপক্ষরা ওই নেত্রীর সঙ্গে আমার ছবি সুপার এডিট করে অপপ্রচার করছে। আমি আইনগত ব্যবস্থা নেবো।

অন্যদিকে যুব মহিলা লীগের কেন্দ্রীয় ওই নেত্রীও তার ছবিগুলো এডিট করা বলে দাবি করেন। এর জন্য যুব মহিলা লীগের আরেক নেত্রীকে দায়ী করেন তিনি। বলেন, ওই মেয়ের কিছুই ছিল না। আমি তাকে খালি হাতে ধরে নেত্রী বানিয়েছি। এখন সে বেঈমানী করে আমার ক্ষতির জন্য এসব ভাইরাল করাচ্ছে।

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এইচএম ইব্রাহীম বলেন, আমি যেহেতু দলের সংসদ সদস্য স্থানীয় সবাই আমার লোক। নুরুদ্দিন শামীমের সঙ্গে ওই নেত্রীর ছবিগুলো একজন আমাকে পাঠিয়েছে। বিষয়টি দৃষ্টিকটু এবং তাদের একান্ত ব্যক্তিগত তাই কথা বলিনি। তবে শামীম দাবি করেছে ছবিগুলো এডিট করা। বাকিটা আল্লাহ ভালো জানেন।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page