November 5, 2026, 2:43 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

স্মার্ট শিশু-স্মার্ট বাংলাদেশ গঠনের অঙ্গিকার নিয়ে দেশব্যাপী মীনা দিবস উদযাপন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘স্মার্ট শিশু স্মার্ট বাংলাদেশ’ গঠনের অঙ্গিকার নিয়ে এবং ‘স্মার্ট বিদ্যালয় আর স্মার্ট শিক্ষা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দীক্ষা’ এই শ্লোগান নিয়ে সারাদেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মীনা দিবস পালিত হয়েছে।
মিনা দিবস উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় মেলা, শিশুতোষ মঞ্চ নাটিকা, যাদু প্রদর্শনী, পাপেট শো ও মাপেট শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মীনা দিবস উদযাপন উপলক্ষে আজ সকালে রাজধানীর ঢাকা পিটিআই মিলনায়তনে ‘মীনা দিবসের’ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ  শেলডন ইয়েট।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেন, প্রতিটি শিশুকে মীনার চোখে স্বপ্ন দেখতে হবে ও সে স্বপ্নকে সফল করার জন্য সংকল্পবদ্ধ হতে হবে। মীনা যেভাবে সকল প্রতিকূলতা, অজ্ঞতা, অন্ধতা, বৈষম্য ও বিভেদের বিরুদ্ধে সজাগ ও সচেতন হয়ে সাহসের সাথে  সব বাধা মোকাবেলা করে শিক্ষার পথে এগিয়ে যায়- তেমনি প্রতিটি শিশুকে মীনার মতো আত্মপ্রত্যয়ী হয়ে শিক্ষার আলোয় নিজেকে আলোকিত করতে হবে। কারণ শিক্ষাই মুক্তি।
তিনি বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত মানবিক মূল্যবোধসম্পন্ন এবং প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সমস্যা সমাধানে প্রস্তুত আগামী প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে কাজ করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
উল্লেখ্য, প্রতিবছর ২৪ সেপ্টেম্বর মীনা দিবস পালন করা হয়। কিন্তু এ বছর ঐ দিন রবিবার হওয়ায় পাঠদান কার্যক্রম ব্যাহত না করতে ২৩ সেপ্টেম্বর শনিবার মীনা দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page