September 20, 2026, 10:27 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

স্লোভেনিয়ার ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট সাংবাদিক ও আইনজীবী নাতাসা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট পাচ্ছে স্লোভেনিয়া। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সাংবাদিক ও আইনজীবী নাতাসা পিরক মুসার। যিনি সাবেক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আইনজীবী ছিলেন। তিনি স্লোভেনিয়ার বামপন্থী সরকারের সমর্থন নিয়ে এই নির্বাচনে লড়েছিলেন।

সোমবার (১৪ নভেম্বর) বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নাতাসা পিরক মুসার দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনজে লোগারকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নাতাসা পিরক মুসার ৫৪ শতাংশ ভোট পেয়েছেন আর তার প্রতিদ্বন্দ্বী আনজে লোগার পেয়েছেন মাত্র ৪৬ শতাংশ ভোট বলে জানিয়েছেন দেশটির নির্বাচন কমিশন।

স্লোভেনিয়ার প্রায় ২০ লাখ ভোটারের মধ্যে উপস্থিতি ছিল মাত্র ৪৯ দশমিক ৯ শতাংশ।

জয়ের পর পিরক মুসার বলেন, “ইউরোপীয় ইউনিয়নের গণতান্ত্রিক মূল্যবোধ থেকেই স্লোভেনিয়া তাদের প্রেসিডেন্ট নির্বাচন করেছে।”

তিনি আরও বলেন, “বিশ্ব এখন জলবায়ু পরিবর্তনের কারণে কঠিন সময়ের মুখোমুখি। এখন আমাদের দায়িত্ব হচ্ছে পরবর্তী প্রজন্ম যাতে একটি সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশে বাস করতে পারে তার ব্যবস্থা করা।”

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page