October 12, 2026, 6:47 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

হজযাত্রীর ৩ কোটি টাকা আত্মসাৎকারী এজেন্সির মালিক গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হজযাত্রীর ৩ কোটি টাকা আত্মসাৎ করার ঘটনায় এজেন্সির মালিক অহিদুল আলম ভূঁইয়াকে (৫০) রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১৪ আগস্ট) সকালে র‌্যাব-২ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, রাজধানীর কুড়িল এলাকার সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিক অহিদুল আলম ভূঁইয়া। চলতি বছর হজ পালনে সৌদি আরবে পাঠানোর জন্য তিনি এবং তার ছেলে সাজিদুল ইসলাম ও শ্যালক মো. শফিকুল ইসলাম ৪৪ জন হজ প্রার্থীর কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নেন। কিন্তু হজে না পাঠিয়ে প্রায় তিন কোটি টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান তিনি।

শিহাব করিম জানান, হজের টাকা আত্মসাতের অভিযোগে এজেন্সির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় পাঁচের অধিক মামলা করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল র‌্যাব-৯ এর তথ্য সহায়তায় রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে অহিদুল আলম ভূঁইয়াকে গ্রেপ্তার করে।

তিনি আরো জানান, অহিদুল আলম প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা আত্মসাৎ করার কথা স্বীকার করেছেন। মামলা হওয়ার পর থেকে গ্রেপ্তার এড়াতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page