October 11, 2026, 6:18 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

হজের মৌসুমে প্রবাসীদের অস্থায়ী কাজের সুযোগ দিচ্ছে সৌদি সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র হজের মৌসুমে হাজিদের সহায়তা ও প্রয়োজন মেটাতে অস্থায়ীভাবে কাজ করতে পারবেন প্রবাসীরা। যেসব হজ এজেন্সি সৌদি আরবে হাজিদের আনা-নেওয়া, থাকা-খাওয়াসহ অন্যান্য ব্যবস্থা করে থাকে সেসব এজেন্সি অস্থায়ীভিত্তিতে প্রবাসীদের নিয়োগ দিতে পারবে।

এছাড়া সৌদি আরবের অভ্যন্তরীণ হাজিদের সেবা প্রদানকারী এজেন্সি, সরকারি অনুমোদনপ্রাপ্ত বেসরকারি সংস্থা এবং পবিত্র নগরী মক্কা-মদিনা এবং বন্দর নগরী জেদ্দার সংস্থাগুলো অস্থায়ীভাবে লোক নিয়োগের আবেদন করতে পারবে।

এক্ষেত্রে সৌদির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কাছ থেকে আজির পোর্টালের মাধ্যমে অনুমোদন নিতে হবে।

বিদেশ থেকে আনার বদলে, সৌদি আরবে অবস্থানরত শ্রমিকদের যথাযথ ব্যবহারের ক্ষেত্রে এই পোর্টালটি সহায়তা করে।

কারা অস্থায়ীভিত্তিতে কাজ করতে পারবেন? : সৌদি আরবের নাগরিক এবং প্রবাসী সবাই হজ মৌসুসে অস্থায়ীভিত্তিতে কাজ করতে পারবেন। তবে নিয়ম হলো— সৌদির নাগরিকের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। আর যেসব প্রবাসী কাজ করতে আগ্রহী তাদের অবশ্যই সৌদি আরবের কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকতে হবে এবং হজের সময় অস্থায়ীভাবে কাজ করার জন্য ওই প্রতিষ্ঠানের অনুমতি লাগবে।

ইসলামের অন্যতম অত্যাবশ্যকীয় বিষয় হলো হজ। যাদের সৌদি আরবে গিয়ে হজ করার সামর্থ্য আছে তাদের অবশ্যই এটি পালন করতে হবে।

এদিকে বিশ্বব্যাপী করোনা মহামারি দেখা দিলে সৌদি সরকার নির্দিষ্ট সংখ্যক মানুষকে হজ পালনের সুযোগ দেয়। কিন্তু বর্তমানে সেসব বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে।

করোনার আগে প্রতিবছর একসঙ্গে ২৫ লাখ মানুষ হজ পালন করতে পারতেন। এখন যেহেতু আর কোনো বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা নেই ফলে, এ বছরও পবিত্র মক্কায় হাজিদের উপচে পড়া ভীড় দেখা যাবে। সূত্র: গালফ নিউজ

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page